তোমার আশেপাশে
- পারভেজ
রজনীগন্ধার সুরভিতে চারিপাশে
আজি মোহ মোহ সবই গাইছে দেখো
যেন আমি ক্রমশ হচ্ছি মরণমুখো
এই তুমি দাঁড়িয়ে, কি তোমার মানসে!
শুধু শুধু লাগছে ভালো,কেন জানি না
উদ্গ্রীব মন ছন্নছাড়া,কোন সে উল্লাসে
ছায়াচ্ছন্ন, আঙ্গুলে আঙ্গুল রঙ ছোঁয়া
সব লাগছে নব তোমার আশেপাশে।
আজি জাদুর ছোঁয়া দিল মন রাঙিয়ে
এ রোদ্দুর পথে তুমি জোনাকি জ্বালিয়ে
সারা শহর আঁধার আর তুমি হেসে
চেয়ে নিলে আমায় তোমার আশেপাশে।
ছুঁয়ে দে আমায়
বাজুক বাঁশি শিরা-শিরায়
আর আলিঙ্গনে
ফুটুক মুকুল মনে-মনে
আজি সব ভুলে সব ছেড়ে
বাঁধন টুটে তোমাকে কেড়ে
আশা হয়ে যাবে এই শ্বাসে
নিশ্চুপে তোমার আশেপাশে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊