কবিতা:মিঠা কথা

 মিঠা কথা 

- পারভেজ

তোমার মিঠা মিঠা কথা

মিঠে মিঠে হাসি

আমি বড্ড ভালোবাসি

চোখে চোখে চাওয়া

মনে মনে পাওয়া

নেশায় ফেলছে এ হাওয়া

তুমি বললে কি জানি কি গল্প

গিলেছি ঐ রূপ পুরোপুরি।


কখনো তোমার চেহরায় কথা

তো কখনো আঁকাবাঁকা রাস্তা

ভেসে উঠে করেছে চুরি

আমার এ হৃদয় খানি।


এলোমেলো সব ভাবনা

দরজায় কড়া নাড়ে

তোমারি চলন প্রিয়া

মনে পড়ে বারে বারে।


তোমার আঁখিতে আঁখি মিলা

তাই শুধু শুধু দিল

তোমার আকাশ ভরা নীল

রঙে রঙে এ মন দিওয়ানা

চুপি চুপি ইশারা

নেশায় ফেলছে এ দুনিয়া

তুমি হাসলে পরে অল্প

হারিয়েছি আমি পাগল থোড়া।


একটা পলক একটু দেখা

তোমার মুখে মিষ্টি হাসি

রাখব আজীবন যতনে

মাতাল আমি তোমাতে ভাসি।


Post a Comment

0 Comments