কবিতা:আজকের দিনকাল

 আজকের দিনকাল

-পারভেজ 

এই‌ আছি এই বেশ

শুয়ে শুয়ে ক্লান্ত

যেন স্বর্গের সব আরাম

এক হয়ে দিচ্ছে শাস্তি অক্লান্ত


ফুলের গন্ধ আজি কল্পনায়

ভ্রমরের দেখা নাই

যেন হাওয়ারাও করছে আরাম

একটু দোল খাওয়ারও সুযোগ নাই


এই আলো এই আঁধার

মাঝে মাঝে খানাপিনা

সিনেমাও যেন মানবে হার

এক অনন্য জীবন আজ বাস্তবতা


কথা আছে ,নেই গান

জীবন আছে ,নেই প্রাণ

কবি আছে ,নেই কবিতা

একটু মেঘেই যেন এখন বর্ষা


আগুন আর জ্বলে না

স্বপ্নের বেলুন আর ভাসে না

আসে না কোন সংবাদ

সংজ্ঞা নেই ,আছে বরবাদ।


Post a Comment

0 Comments