তুমি যদি থাকতে
- পারভেজ
তুমি যদি থাকতে,তো এমন হতো না
ও অনন্যা,কল্পনা ছাড়া আর কি তোমায় পাব না?
তুমি যদি থাকতে,আজকের বিষ বিষম যন্ত্রনায়
তো আমায় তুমি ফেলে দূরে থাকতে কোন আশায়?
আজকের এই ঘোর বেদনায় তুমি নেই
আমার এই অসহায় অবস্থায় তুমি নেই
সেই ভালো হয়তো হয়েছে ভালা
যদি তুমি আমার ব্যাথা সইতে পারতে না!
তুমি যদি থাকতে,তো সেবার শেষ হতো না
ও ললনা, জল্পনা ছাড়া আর কি তোমায় পাব না?
তুমি যদি থাকতে,আজকে এমন এই অবস্থায়
তো তোমার আঁখি জল বাঁধা মানত কোন আশায়?
আজকের এই জ্বরা শরীরে কাছে তুমি নেই
আমার এই পঙ্গুত্ব দশায় পাশে তুমি নেই
সেই ভালা হয়তো হয়েছে ভালা
যদি তুমি আমার ব্যাথা সইতে পারতে না!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊