শেষ স্মৃতি
-পারভেজ
কোথায় যেন দেখেছি তোমায়
এমন ঘন মেঘ বরষায়
হয়তো আমার দেখার ভুল
কিংবা তোমা' খোঁপার ফুল
ছিলনা ছিলনা না মনে পড়ছে না
তবে সেই তোমার নেই গো তুলনা।
আঁখি জানে বাঁধা মানে নি
কথা ছিল বলা হয়ে উঠেনি
আজ এই বরষায় না বলা
কথাগুলো বলব ভিজে
ভুলিনি ভুলিনি না ভুলা যায় না
মনঘরে আছো তুমি গো অনন্যা।
তোমার ছায়া বারি ফোঁটায়
স্পষ্ট আমি দেখছি তোমায়
শেষ স্মৃতি গুলো আজ চুমি
আর তোমায় পাশে খুঁজি
মিলেনি মিলেনি না তুমি মিললে না
ভালো থেকো ও পারেতে করি দোয়া
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊