কবিতা:নির্ঘুম রাত্রি

 নির্ঘুম রাত্রি

-পারভেজ

ঘুম আসে না

চোখে পলক পড়ে না

শান্ত ঝি ঝি রজনী


ধক ধক এই হৃদয়

লাগে শুধু একটু ভয়

কখন যেন শ্বাস যায় আটকে


স্বপ্নরা লুকিয়ে আছে চাদরে

ঘুম ঘুম ভাব নিয়ে বালিশে

মাথা রাখতেই ঘুম গেছে চুরি


চাঁদের আলো দেয়ালে

ছবি এঁকেছে বেখেয়ালে

যেন ছবির হরফ কথা বলছে


আমি যেতে চাই ঐ আঁধারে

ঘুমন্ত দেশের সীমানায়

ফুলের সৌরভ সমীরে

ঘুমাতে চাই অজানায়


আলোকছটা পিছু ছাড়ে না

স্বপ্নরাও কাছে আসে না

অসীম আঁধারে ঘেরা নির্ঘুম রাত্রি

শুধু একটুখানি ঘুমের বর মাঙ্গি

Post a Comment

0 Comments