কবিতা:গরমকাল

 গরমকাল

-পারভেজ

অগ্নিতে ভরা রেগে দপদপ জ্বলা

লাল লেলিহান শিখা

সব পুড়ে ছাই, কী সর্বনাশা!

এমন অরূণ যেন কেউ দেখেনি!


শুকনো সব ফেটে চৌচির

পিপাসায় কাতর অস্থির

সব প্রাণ অপেক্ষায় এক ফোঁটা বারির

এমন দুঃস্বপ্ন যেন কেউ দেখেনি!


চারিদিকে রবির ঠা ঠা নৃত্য

জীবনের আশা তারই ভৃত্য

করুণ কান্না তাই নিত্য নিত্য

এমন বাস্তবতা যেন কেউ দেখেনি!

Post a Comment

0 Comments