নব ঊষা
-পারভেজ
চুপটি করে ঘুমটি এলো
দুইচোখে
সুজন আমি কূজন শুনি কর্ণে
তম ঠেলে অর্ক উঠলে পুবে
বোধ হয় ঊষা ঊর্মি ঝলমলে
গেলে ঘুম,হেরি,উঠে বসে
দুইচোখে
রক্তিম রবির অপরূপ ছবি আসমানে
উড়ে পাখি করে কিচিরমিচির গাছে গাছে
নতুন আভা সাড়া দেয় হৃদয়ে
কত কথা কত ভাবনা আজকে উঠে!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊