কবিতা:রজনী

 রজনী

-পারভেজ

নিশিতে নয়নে ঘুম না এলে

তরু তলে একলা বসে হেরি

কত সহস্র মিটিমিটি তারা

                          ঝলমলে

মাঝে অবুঝ শিশুর হাসি

                          ঝোপঝাড়ে

জোনাকির টিমটিম আলো

প্রদীপ হয়ে জ্বলছে তারাপতি

সম্মুখে গিরি অটবী ঘনকালো

চলে পান্থ শান্ত কুসুম সরোজে।

Post a Comment

0 Comments