মুক্ত ভাবনা
-পারভেজ
মনে বড় আশা, স্বাধীনতা
জাগায় মুক্তি পাবার ইচ্ছা
সমরাঙ্গনে দাঁড়িয়ে ভাবে যোদ্ধা।
ক্ষুধার্তের উদরে অন্নের অভাব
জড়তা অলসতা মূর্খতার জবাব;
বাহিরে তাদের জমকালো বাহারী
গর্ভে তাদের ক্ষুধার নাড়ী;
ফুল কাননে দাঁড়িয়ে ভাবে অনাহারী।
অশ্রুময় মহীতে সমর গীতে
উন্মত্ত বজ্র কন্ঠ ঘাড়ে ধ্বংসের জগতে
জীবাত্মা ভুবনে অনিত্য নয়
তবু কেন আসে ভয়ার্ত ভয়?
দিবানিশি রাশি রাশি এমন ভাবনা
জাগ্রত করে বোধন বাঁশি
ডাকে শঙ্কা;
মুক্তি পাব কোথায়,শুধায় কারে?
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊