কবিতা: তোমার দেখা

 তোমার দেখা

-পারভেজ

মায়া জানালা কল্পনার বাতাসে

জুড়ে যায় আঁধার আড়ালে;

হঠাৎ হেসে কাছে এসে তুমি বলে দাও-

চিরকাল আছি তোমার পাশে।


শত শত পথ খুব আঁকাবাঁকা,

রাস্তায় ডরে চলতে খুব ভয়;

তুমি কাছে এসে বলে দাও আছি পাশে,

করো না কখনও আশঙ্কা।


ভাবিনি কখনও তুমি যাবে চলে,

আমাকে এভাবে একলা ফেলে;

ভাবিনি কখনও আর আসবে না ফিরে,

আমার দুনিয়ায় নিলবর্ণা নীড়ে।


শত পথের মুসাফির আমি

ক্লান্ত ঘুরি-ফিরি সর্বহারা,

তোমার হিয়ার ঠিকানা খুঁজে

আমার হয়েছে আজ সারা।


তুমি আমার চিত্ত শ্বাসে,

প্রথম ও শেষ ভালোবাসা;

তাইতো আমার তোমার অন্তরে

জীবনের ও মরণের সব আশা।


নীল গগণে মেঘের খেলা,

তোমার চেনা মুখ সাদা ধোঁয়া,

সাদার সাথে একটু হেসে, মিললো না,

মিললো না আর তোমার দেখা।

Post a Comment

0 Comments