কবিতা:এটাই আমি

 এটাই আমি

-পারভেজ

আমার ভাল লাগে না থাকতে

সব মানুষের ভীড়ে;

আমার ভাল লাগে না বলতে

যেন নৌকা বাঁধা তীরে।


ইচ্ছে করে ফোনে ডুবে যেতে

ইন্টারনেটের রাস্তায়,

ইচ্ছে করে হারিয়ে যেতে

আর চার্জ শেষ হলে পরে বসে থাকি বাঁকা মুখে।


কল আসে না কারো

স্ক্রিনে ঘুরি বারে বারে;

এ নেশা আমায় তুমি ছাড়ো

মাথা দোলে তালে তালে।


খোলা জানালা আমি চেয়ারে বসে

চেয়ে থাকি খালি ঐ আকাশে

মেঘের স্রোতে স্বপ্ন ভাসিয়ে

ঘুরে বেড়ায় দেশ বিদেশে।


মানিব্যাগ ছেড়া নাই কোনো টাকা

শুধু দু'বেলা মুখে ভাত

চলছে না আর এই খালি চাকা

আর স্বপ্ন শেষ হলে পরে কাটছে না এই রাত।


গানের পরে গান যায় শুনে

স্বপ্নের পরে যায় স্বপ্ন বুনে

উড়িনি কখনও আমি ঐ নীলে

হু, এটাই আমি, সত্যি বলছি তোমাকে।

Post a Comment

0 Comments