কবিতা: ধন্যবাদ

 ধন্যবাদ

-পারভেজ

কিছু না কিছু সবাই হারায়,

এমনকি তারা বোঝার আগেই।

শিশির ফোঁটার অদৃশ্য ছোঁয়ায়

বুঝলাম, তুমি চলে গেছো।

পেছনে ফেলে গেছো,

শুধু স্মৃতির গুঁড়ো;

সুখের মাঝে হারিয়েছে শব্দগুলো

নিস্তব্ধতায়,পুতুলের মতন,

যেন রাস্তার কোণে হারানো বিড়ালগুলো;

নীরব আর্তনাদ কর্ণভেদে মস্তিষ্কে

শোনা যায়, যদি আর একবার,

আর একবার নয়নে মিলত যদি দেখার স্বাদ,

বলতাম তোমায় - ধন্যবাদ, ধন্যবাদ।

Post a Comment

0 Comments