কবিতা:তোমাকে চাই

 তোমাকে চাই

-পারভেজ

আজ আমি আকাশে পাথরের মতন দাঁড়িয়ে

আলো গুলো ধরে নিই দুহাত দিয়ে

মেঘ হয়ে আমি শরতের দুয়ারে

ঘাসের উপর পদাঙ্ক রাখি দুফোঁটা শিশিরে

তোমাকে ছুঁতে গেলেই যাও তুমি হারিয়ে

আলো-ছায়া আর তুমি লুকোচুরি খেলার ভিড়ে।


মরুময় জীবনে ঘন বালুঝড় অপেক্ষায়

সাঁতার কেটে নীল অরণ্য পেরিয়ে

ঢালুময় মোড়ে চক্করে চক্করে বন্ধুর রাস্তায়

একটু তোমার দেখাতেই নিই আমি জিরিয়ে

কিন্তু নৌকা আমার পৌঁছায় না ঝর্ণার তীরে

তোমার চোখের পলকে যাই আমি গলিয়ে।


সবকিছু ছেড়ে আমি তোমাকে চাই, খুব চাই

বর্ষার বিকেলে বারান্দায় তোমাকেই চাই

যত সব আছে মোর কল্পনা তোমাতে ঘিরে

তোমাকেই চাই আজ এই নির্ঘুম রাত্তিরে।

Post a Comment

0 Comments