বর্ষা
-পারভেজ
বর্ষা আসে ঝম ঝম ঝম নৃত্যে
আনন্দ ধারা পড়ে টপ টপ চিত্তে
হাওয়ার দোলে উঁচু নিচূ স্বরে গান গায়
ছাতিবিহীন মানব নিরুপায় এই বর্ষায়
কাদায় কাদায় মেখে যায় সব রাস্তা
ধুয়ে নিয়ে যায় সব ময়লা গাছের সবুজ পাতা
চকচকে হয়ে উঠে এই বরষায়
মাতাল মন কোন ছন্দ খুঁজে বেড়ায়
একখানা বই আর এক কাপ চা
চেয়ারে বসে গুড়ুম গুড়ুমে কান পেতে
চোখ রাখি ঐ আকাশে বরিষণে পাখির পাখা
ঝপাৎ ঝপাৎ শবদে থমকে চায় আকাশপানে
এই বুঝি মেঘ ভঙ্গ হলো
সারা আসমান ঘিরে আলো
বৃষ্টি পড়া বুঝি শেষ হলো ...
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊