বেদনা
-পারভেজ
একান্ত আমার যত আছে মোর বেদনা
দুঃখগুলো সব একগুঁয়ে বন্ধ চেতনা
হৃদয় ঘরে কড়া নড়ে ধক ধক ছন্দে
বিষ ব্যাথায় সংঙ্গাহীন দু'চোখ কান্দে
শুনি ঐ ব্যাথার ডাক ভাঙ্গে জানালা
বুনি ঐ আভার প্রাণ যাতে দেয় দোলা
আজি সব বারণ ভেঙ্গে অকারণে আনন্দে
ছন্দ হারা সংসারে অগ্নি বৃষ্টি বিনা দ্বন্দ্বে
অরণ্যের ফুল মাঝারে নাই আর মৌমাছি
পাথারের উর্মি কাতারে কাতারে নাচি নাচি
পাথরের বুক ফেটে রক্তাক্ত তরু
বালুঝড়ে হাহাকার ভয়ার্ত মরু
আজি সব চেয়ে নিয়েছে ব্যাথার দান কাছি
চিত্তহরা এই পথিকের হৃদয়ে দুঃখ আছি আছি
মানুষের ভীড়ে প্রশস্থ রাস্তা আজি সরু
বেদনা ভাগে রিক্ত পথ আপনি চাই সুখ গুরু!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊