কবিতা:এসেছিলাম আমি

 এসেছিলাম আমি

-পারভেজ

এসেছিলাম আমি দুনিয়া বুকে মানুষ্য ভীড়ে

সাঁতারে নদী তীরে ভিড়েছি আমি রিক্ত পাড়ে

             কিছু নাই

নাই, শুধু পড়ে আছে স্বপ্নের করুণ কামরা হায়!

সুন্দর সাজানো হুবহু কোনো দেবতার কামরা

কবাট খুলতে বদলে গেল পিছু লাগল মরণ ভোমরা

             চারিদিকে স্বর্ণ

স্বর্ণের তৈয়ারি আসবাব পাখার ধ্বনিতে সজাগ কর্ণ।

বন্ধ দরজা খুলে দৌঁড় গলা ছেড়ে শোর

             পদতলে এক ফোঁড়

ডর এসে গলায় রুদ্ধশ্বাস ঠাস করে জমিনে

এসেছিলাম আমি বুক ভরা স্বপ্ন নিয়ে ভুবনে

চলব-গাইব-হাসব থাকবে না কোনো বাঁধা

কিন্তু না,এখানে কাকের ডাকে মানা

 রাস্তার বাঁকে মানা,গাছের শাখে মানা

কিন্তু কি আসে যায় যদি প্রতি পদে স্বপ্নবোনা!

Post a Comment

0 Comments