কবিতা:প্রেমে পড়েছি

 প্রেমে পড়েছি

-পারভেজ

আঁখি পলকে যখন মিলেছে নজর

ধকধক নড়েছে মোর এই বুক পাঁজর

অগোচরে মোর এই দিল গেছে চুরি

চুড়ি তালে নূপুর ছন্দে নক্তচর কে এই কুড়ি?


তোর হয়েছি নজর তখন মিলেছে

প্রেমে পড়েছি হৃদয়ে তখন এসেছে

মিষ্টি মিষ্টি কথা মধুর ভঙ্গিতে

বলা সারা রূপ গিয়েছি আজি।


আনন্দ তোর হাত ধরাতে

খুশি আজি তোর দিকে চেয়ে থাকাতে

যেন সব রঙে রঙিন আসমান

তার-ই মাঝে চেয়ে আছে এক জ্যোতি।


প্রেম এই আমার প্রথম আর আখেরি

তোর দেখাতে মরণ, কথাতেই জিন্দা

প্রেমের ধারাতেই ভেসে হয়েছি সুখী বান্দা

লক্ষ লক্ষ বার চেয়েছি তোরে আছি আমি রাজি।

Post a Comment

0 Comments