বিদায় বেলায়
-পারভেজ
চলেছি আমি মরতে
হাসি আমার মুখেতে
একাকী এ জীবন
ভরে গেছে বেদনাতে
একা একা বসে থাকা
আর স্বপ্ন বোনা
ধীরে ধীরে চারিদিকে
মেঘের বারি ঝরা
বিদায় বেলায়,দিগন্ত ভিড়ে রয়ে আছে সব স্মৃতি
বিদায় বেলায়,মন্থর গতি হাওয়ারাও দিচ্ছে ফাঁকি
আজ এই বিদায় বেলায়
ভুলে যাব আমি তোমায়
আজ এই বিদায় বেলায়
রয়ে যাবে তুমি শেষ কান্নায়
সুগন্ধ ফুলের ঘ্রাণে
বন্ধ স্মৃতির টানে
একাকী এ জীবন
বিষে গেছে আনজানে
একা একা গান গাওয়া
আর মনে করা
ধীরে ধীরে ফেলে আসা দিনগুলো
স্মৃতির ঝড়ো হাওয়া
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊