তুমি
-পারভেজ
আগুন ধরেছে এ হৃদয়ে
যখন দেখেছি প্রথম তোমাকে
পাগল হয়েছি আমি এক পলকে
যখন মিলেছে নজর নজরে।
অধরখানা যেন তোমার পুষ্প
কপোলখানা যেন কেড়েছে আমাকে
তোমার কেশের ঘ্রাণে মাতাল আমি
স্বর্গীয় তোমার রূপে যেন আমি চিত্তহারা।
যারা দেখেছে একটি ঝলক তোমায়
হয়েছে জ্ঞানহীন,দেখেছে জ্যোতি দিনবেলায়
তুমি, আমি তোমাকে চাই
তুমি,তোমাকে আমি আমার সাথে পেতে চাই।
তুমি, তুমি আর তুমি শুধুই তুমি এ মনে
তুমি,প্রাণের বন্ধু,উনার আলোয় চাওয়া
তোমাকে চাই পাশে আজ এই সন্ধ্যেবেলা
তুমি, তুমি,আমি চাই শুধু তোমাকে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊