ভালো লাগে
-পারভেজ
চুপচাপ আছি,ভালো লাগে থাকতে
ভালো লাগে একা একা হাঁটতে
আকাশের দিকে তাকিয়ে
পাখির উড়ে চলা ভালো লাগে দেখতে।
আমি একা, একা আছি ভালো
ভালো লাগে একা একা ভাবতে
মেঘের মাঝে হারায় যখন আলো
বৃষ্টি পড়ার শব্দ ভালো লাগে শুনতে।
ভালো লাগে, চুপিচুপি ভালোলাগা
ভালো লাগে চাঁদের আলোয় রাত জাগা
নিরবতা যখন শেখায় পথ চলতে
একা একা গান ভালো লাগে গাইতে।
মুচকি হাসি, ভালো লাগে হাসতে
ভালো লাগে একা একা নাচতে
নিজের দিকে তাকিয়ে
আয়নার সামনে ভালো লাগে কাঁদতে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊