কবিতা:এসে দেখ আমায়

 এসে দেখ আমায়

একটিবার এসে দেখ আমায়

তুমি চাইলেই ছুঁতে পারি আমায়

সূর্যের আলোয় কিংবা মেঘের ছায়ায়

হাওয়ারাও এসে চুপিচুপি কথা বলে

তুমি শুনতে চাইলেই শোনাব তোমায়

শুধু একবার এসে দেখ আমায়।


কৃষ্ঞ কালো লম্বা কেশ আমার

উড়ছে কেমন বাতাসে দেখ একবার

আর এসেছি আজ আমি শাড়িতে

তোমারি পছন্দের নীল রঙ্গেতে

যেন স্বপ্নরাও আজকে পড়বে ধোকায়

শুধু একবার এসে দেখ আমায়।


বসন্তের পর বসন্ত পার করেছি এই আশায়

ভাষায় বলব কীভাবে, কীভাবে বোঝাব তোমায়

একবার চেয়ে দেখ আমার দুচোখের নেশায়

সময়গুলো পার করেছি তোমারি অপেক্ষায়

শুধু একবার এসে দেখ আমায়।

Post a Comment

0 Comments