কবিতা:জিন্দা রজনী

 জিন্দা রজনী

-পারভেজ

কিছু বর্ণ, কিছু শব্দ, কিছু আবদার

আর কয়েকটা গানে পকেটটা ভার।


এক একা রক্তিম সন্ধ্যায় শূণ্য হিয়া

ছিড়া জামা ভেদে মিলে যায় অন্ধকারে।


কারণে অকারণে এ মনে বাজে বীণা

জিন্দা রজনী অপেক্ষায় পথের ধারে।


কিছু বর্ণ, কিছু অব্দ, কিছু পরিহার

আর কয়েকটা পানে পা দুটি ভার।


একে একে বন্ধ হয় সব গোধূলিতে

ফেলে আসা পথ; অন্ধকারে মিশে আশা।


বিনা কারণে দাঁড়িয়ে আছি এ বৃষ্টিতে

হাঁটতে নাগছে না ভালো, লেগেছে নেশা।

Post a Comment

0 Comments