স্বর্ণযুগ
-পারভেজ
সত্য,সঘনে সত্তম স্মৃতিও কাঁদায়
অতীব অচল অতীত ভাবায় মোরে
সদা সঞ্চিত সুবর্ণ সময়ের জায়
অচলা অজানা অধরা ভাবনা ধরে
সান্দ্র শিশুকাল শান্তচিত্ত শান্তভাব
বাধ্য বাল্যকাল বর্ধমান বদমাশি
মুহু মিষ্টভাষী মিশুক মিত্রের ভাব
হিরণ্ময় হিয়া মাঝে হেন স্মৃতিরাশি
(সিন্দুকে আবদ্ধ)মনে পড়ে বারবার
কতইনা নির্ভেজাল আমোদ আনন্দ
সুবর্ণ সময় মধুর প্রণয় আর
তরুণ জীবনের নবীন মহানন্দ
বিষ্ময়ে কোন ছলে এ সকলি ভুলি?
ফিরে পেতে চাই মোর সেই দিনগুলি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊