স্বপন বৈ কি
-পারভেজ
বরষা সহসা আসিল হেরিনু পরে,
দাঁড়াইলাম চাহিলাম আকাশপানে
ঝরিল সলিল প্রবল গর্জন করে
ঘনে প্রভা হৃদয়ে কল্লোল কবি গানে
শ্রান্ত চিত্তে দুরন্ত দ্যতির চারু শঙ্কা
চয়নে লোচনে চোটের ধ্বজা জীবন
বিষের বীণায় রাত্রে উঠিলে ঝটিকা
নিদ্রা গেল, জমিল চিত্তে অনুচিন্তন
কত স্মৃতি অন্তরে (এমন-ই বরষা
রুদ্ধ বদ্ধ শিশুকাল টানে) টিমটিম
হেরি দুনজরে সেই সকল নকশা
অস্থির আকুল এ হৃদয়ে ভয়ে গা হিম
আর পাইবো বাল্যের পিয়াসা দিবস
এমন আমোদ আনন্দে অতি সরস?
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊