কবিতা:অসময়

 অসময় 

-পারভেজ

কোকিলের সুর ধরে আগামী সকালে

সূর্যের উদয় হলো কা কা শব্দের কালে

ঠান্ডা সতেজ হাওয়া বয়ে আনে বিমর্ষ বার্তা

নিস্তব্ধতায় উড়ছে ঘাসফড়িং, প্রজাপতি যা-তা

শিস বাজানো ওষ্ঠে পৃষ্ঠা উল্টে নতুন গল্প

নতুন নব তবে চেনা পুরানো কোনো দরিয়ার কল্প

যেখানে মিশেছে পদ্মা, অশ্রুসিক্ত পদ্মার ঢেউ

কখন কোথায় হারিয়েছে জানে না কেউ

মাছরাঙার মাছ নেই,বিল-জলে গোধূলি সময়

সময় আছে সময় থাকবে কিন্তু সবই অসময়।



Post a Comment

0 Comments