সায়োনারা
- পারভেজ
এই দিল দিলদার,দিয়ে দিব সব ভালোবাসা
শুনে দেখ একবার,এই দুই চোখের ভাষা
ভাষা তোমার বুঝিনি,বুঝিনি তোমার কথা
পরদেশী কী বলছ গো তুমি কনিচিওয়া কনিচিওয়া!
দুধে আলতা রঙ তোমার, তুমি কোন দেশের পরী
মুগ্ধ তোমার রূপেতে আমি যেন ঐ রূপেতে মরি
পলকহীন চোখেতে অসাড় আমি যেন হরণ করছি সব মধুরতা
পরদেশী কি সুর গো তোমার- ওয়া কারি মাসুকা?
এই দিন সত্যিকার,স্বপ্ন নয় বাস্তবতা
চেয়ে দেখছি বারবার ওই জাদুময় ইশারা
ইশারা তোমার বুঝিনি,বুঝিনি তোমার কথা
পরদেশী কী বলছ গো তুমি- তেতসু দাত্তে কুরে মাসুকা?
হাওয়ারাও ছুটছে যেন চাইছে তোমায় ছুঁতে
আকাশের মেঘগুলোও নামবে যেন বৃষ্টি হয়ে তোমায় ছুঁতে
বৃষ্টির মাঝে রাস্তায় আমি তাকিয়ে তোমার দিকে চিত্তহারা
পরদেশী কী বলছ গো তুমি- সায়োনারা সায়োনারা!
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊