আমাকে যেতে দাও
- পারভেজ
পৃথিবীর সবুজে পাখির মতন ডানা মেলে
গোধূলি বেলায় উড়ে উড়ে দেখতে দাও
আমাকে যেতে দাও।
অশোকের শেষ চুমায় গোধূলি য়েঘের ঢ়েলায়
আলোক প্রধানের শেষ সুযোগ আমাকে দাও
আমাকে যেতে দাও।
লাল কিরণ শেষে এক পাতার ভয় নিয়ে রাত্রি
আসার পৃর্বে নীড়ে ফেরার গান শুনতে দাও
আমাকে যেতে দাও।
অস্থিরতা অধীর অন্তর অস্থির ব্যর্থ জীবন
এই গোধূলি বেলায় মিষ্টি মধুর কথা শুনতে দাও
আমাকে যেতে দাও।
মৃত্যুর জড়তা আজকে ডুবে, আকাঙ্ক্ষা
আমার জিতেছে ভেসেছে তখন ভাসতে দাও
আমাকে যেতে দাও।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊