কবিতা:গরম

 গরম 

- পারভেজ

গরম হাওয়া চরম ধুপ রূপ যায় ঝলসে

অরূণ আলোয় করুণ দশা নেশায় আমি মিশে,

ঘাসের উপর রৌদ্র ফোঁটা ঝলমলে এক গান

গাছের সাথে ভদ্রভাবে আমিও করি রৌদ্রস্নান।


মেঘ নাই জল নাই শুধু গাছের ছায়ায় ঘাম

উবে উবে যায় ধূ ধূ আমার সূর্য পাড়ায় নাম,

রবির মুখে লাল মরিচ আর ধোঁয়া ভর্তি কান

ছলছল চোখে টলমল আমি তিতা রৌদ্রস্নান।


শুকিয়েছে সব রাঙায়ে মাটি নব বধূর পায়ে

শাসিয়েছে তব ভাসায়ে আগুন রবি বাবু ধায়ে

দর দর দর রৌদ্র পড়ে বর হয়ে তার দান

আমি গর‌ গর করে নিয়ে নিই করি রৌদ্রস্নান।


Post a Comment

0 Comments