ধন্যবাদ!
-পারভেজ
আঁধার ঘরে বন্ধ কর তোমার চোখ দুটো
খুঁজে পাবে তোমার হৃদয়ে আলোর শব্দ
জ্বল জ্বল জ্বলছে আলো ঐ দেখ আড়ালে
রাত শেষে আঁধার কাটিয়ে এখানে পাবে আমাকে।
ভাড়িয়ে দাও তোমার হাত দুটো
স্বপ্নগুলো তোমার দাও উড়তে
রঙধনুর রঙিন সাত রঙের আলোয়
খেলছে যখন আলোছায়ার খেলা
তুলোর মত উড়তে থাকা মেঘগুলো
উড়ছে তখন তোমরা চুলগুলো হাওয়ার আলোয়।
ধন্যবাদ- সুমিষ্ট সুরের দুটি ঠোঁটের ভাঁজে শব্দ
কানে কানে বেজে গেল সুমধুর ছন্দ
ধন্যবাদ- ভুলবনা কখনো তোমার বলা ধন্যবাদ
ধন্যবাদ তোমায় ধন্যবাদ হাজারো ধন্যবাদ
তোমার ঐ রহস্যে ঘেরা হাসিখানা
আমার কাছে চাই আমি লুকিয়ে
আজকে এক সাগর বেদনার ভয় কিংবা
এক পাহাড় সমান দুখ রাজি আছি বইতে
খেয়ে নিতে পারি পেয়ারার সবটুকু বিষ
তবু তোমায় ছেড়ে দিতে আমি পারব না
মাঝে রাতে জেগে উঠলে হঠাৎ
মনে পড়ে তোমার বলে যাওয়া- ধন্যবাদ।
বিশ্বাস আছে ,আছে আস্থা
তুমি রবে নিরবে আমার দোয়ায়
বাতাসে ভেসে যায় কত চিঠি অজানায়
নাম না জানা অদৃশ্য ঠিকানায়
ঐ দিল মানে না মানে তোমার
ঐ দু চোখ নিয়েছে এ প্রাণ আমার
তোমারি খোঁজে আজ আমি সবকিছু
চেয়ে ছুটছি তোমারি পিছু পিছু
উনার আলোয় তখন ঢলে যায় রাত
মনে পড়ে তোমার বলে যাওয়া- ধন্যবাদ।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊