বলে দাও
-পারভেজ
জিন্দেগী জিন্দা হচ্ছে অচেতনে
তোমায় দেখৈ প্রিয়া কিছু কিছু মনে মনে
তুমি হাসলে যেন হাসে সারাটা সকাল
তুমি লাগলে যেন রাগে সারাটা বিকাল
আসো কাছে আলতো ছুঁয়ে মনে মনে
বলে দাও না বলা কথা ধীরে ধীরে।
কালো মেঘ হচ্ছে জড়ো ঘন আরো
এই বুঝি হবে বৃষ্টি তবে হতে দাও আবারো
জাগ্রত প্রাণে গাইব গানে ভালোবাসি
ভিজব দুজনে গুঞ্জনে হারাব পাশাপাশি
তোমারি মিষ্টি মধুর হাসি বাঁধল দিলে আনমনে
কাছাকাছি আজি নজরে নজরে যাচ্ছি মিশে একমনে।
উদ্দাম চিত্তে সচকিতে হারাই যেন নিজেকে
শুকনো পাতার মর্মরে অজানা মায়ার রোদ্দুরে
বুকেতে সুর মিষ্টি যেন কেউ শুকালে আমায়
দুচোখেতে শুধু তুমি যেন ভাসালে হাওয়ায়
আবারো আসো কাছে আলতো ছুঁয়ে হৃদয় দিয়ে
বলে দাও না বলা তা সুমধুর সুরে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊