কবিতা:ইয়ম যায়

 ইয়ম যায়

-পারভেজ

ইয়ম যায় নিয়ম হয় একটাই

বসে বসে সারা মাসে অপেক্ষায়

অপেক্ষার গগণে অদেখা অংশু

দেখাবে বুঝি আমার হিমাংশু

ক্ষুদ্র আলো ফেলে সৃর্যালোকের মায়ায়

রূদ্ধ হিয়া আজি অনুসন্ধিৎসু

রক্তজবা হাতে অল্প অপেক্ষায়

মানুষের ধর্মে হবে ক্ষয় পাংশু।

Post a Comment

0 Comments