অজানা
- পারভেজ
কত দিন চলে গেছে
এমনি এমনি মিছে মিছে
জড়িয়ে থাকি আমি অজানা
কত সময় বিনা যত্নে
ঘুরে ঘুরে ক্লান্ত লগ্নে
নিজেকে মুড়িয়ে আমি নিশ্চুপতা
আরও বেশি কাছে এসে
আঁখি টেনে একটু হেসে
আকাশে লাল গোধূলি বেলা
বৃষ্টি শেষে জমে থাকা
পাতায় পাতায় বারি ফোঁটা
পাখিদের পাখনা ঝপাট
দেখে গড়েছি এই ললাট
বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে
খুঁজেছি আমি ভালোলাগা
শুয়ে শুয়ে স্বপ্ন মাঝারে
গড়েছি আমার ভালোবাসা
তুমি যদি দেখতে চাও
আমার হাতে তোমার হাতটা দাও
দেখতে পাবে তুমি অজানা
শুনতে পাবে তুমি নিশ্চুপতা
আনজানে গুন গুনে গান গায়
রঙিন ফুলের মালা গলায়
বাঁধন টুটে আজি আমি অজানা
খোঁপায় খোঁপায় নয়নতারা
নয়নে নয়ন মিললে যখন
সারা জাহান ফেলে আমি অজানা
ঐ নীল, নীলিমায় আমি সাঁতার কেটে
ঐ সরু, রাস্তায় আমি হেঁটে হেঁটে
মেলে দিয়েছি আমার সোনালী ডানা
তবু জানা হয়নি তোমায়,যা ছিল অজানা
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊