আজি প্রেমী
- পারভেজ
মুশকিল ঘড়ি,নেশার টানে আজি তুমি
ভুতুড়ে বাড়ি মন মাঝারে আছো তুমি
পিঠ দেয়ালে,আড়ালে তোমার সাথে লুকোচুরি
বাড়ালে তোমার হাত ,সাথ সাথ চলব বহুদূরি।
কখনো কখনো স্বপ্ন আলপনা কল্পনা যাতনা
এই দিল দিয়ে ঝরা রক্ত, শক্ত এই হৃদয় খানা
আবারো যখনো দেখি তোমারো আঁখি
এই নয়ন-মনে মধুর বরফ গলে মাতাল আমি।
উত্তাল পাথারে ঝড়ো হাওয়া এই জাহাজে
নাবিক আমি আজি প্রেমী হব ডুবে ডুবে
রঙে রঙে রঙিন আমি নীল লাল আসমানী
বাহারি ফুলে আরেকটু রঙ ছিটিয়ে দাও তুমি।
আঁধার নিশা,নেশার টানে আজি তুমি
চোখেতে শিখা,মন মাঝারে আছো তুমি
রজনী ঘিরে,যেন বাস্তবতার সাথে স্বপ্ন-চুরি
ফিরে এসে যেন অগ্নিস্নান সারা জাহান ঘুরি।
কখনো কখনো ক্লান্ত শান্ত শ্রান্ত ক্ষান্ত
খুঁজে খুঁজে অস্থির হিয়া অধীর মন অশান্ত
আবারো যখনো দেখি তোমারো আঁখি
এই নয়ন-মনে মধুর অগ্নি ঝরে মাতাল আমি।
আমি আজি প্রেমী প্রেমের আঁধারে ডুবি
ভালোবাসার আলোয় ভাসি আজি প্রেমী
রঙে রঙে রঙিন আমি নীল লাল আসমানী
বাহারি ফুলে আরেকটু রঙ ছিটিয়ে দাও তুমি।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊