কবিতা: হতে পারি

 হতে পারি

- পারভেজ

হতে পারি এক কাপ চা

হতে পারি সকালের কফি

শুধু তোর মুখের হাসি দেখতে

তোর ভালোবাসা পেতে।


হতে পারি গল্পের বই

হতে পারি লিখার কলম

শুধু তোর ছোঁয়া পাব বলে

তোর আশেপাশে ঘুরে।


সলিলের মত তরল

তুলোর চাইতেও নরম

এমন ভালোবাসা দিলাম

তোকে আরো কাছে পেতে।


কুয়াশার জলের মত

শীতের রৌদ্র-আলোর মত

একবার হলেও ছিলাম

তোর চারপাশে ঘুরে।


হতে পারি হাতের চিরুনি

হতে পারি শিরের বালিশ

শুধু তোর গন্ধে মেখে যেতে

তোর আরো কাছে যেতে।


সকাল-সন্ধ্যায় তোমারি চিন্তায়

তিমির রাত্রে ঘুম আসে না

সারা সময় তোমারি অপেক্ষায়

কিছুতে মোর মন বসে না।


সারাটা সময় তোমারি নেশায়

জমিনে আর আমি থাকি না

তোমার দেখা পাব তার আশায়

প্রেমের রাস্তা বাকি থাকে না।

Post a Comment

0 Comments