কবিতা: বিড়াল

 বিড়াল- পারভেজ

মাঝে মাঝে কোনো সাঝে হয়ে যাই আমি বিড়াল

বিড়াল হয়ে কথা বলি আর আমি হয়ে যাই আড়াল

আড়ালে একা একা যদি শুনি "ম্যাও ম্যাও ম্যাও"

আমি বিড়ালের রূপে চুপ করে থেকে বলি "ম্যাও ম্যাও"।


কখনো কোনো বিড়াল না খেয়ে থাকলে বলে উঠে

"আমার খাবার চাই", "ম্যাও ,ম্যাও ম্যাও ,ম্যাও"

আমি শুনি আর ডাকি, তাদের বলি খাবার আছে

"চল এবার খাবার খেতে", "ম্যাও ম্যাও ,ম্যাও ,ম্যাও"।


তাই বলে আমাকে অন্য গ্রহের ভেবো না আবার

মাঝে মাঝে বুঝিনা বিদেশি বিড়ালের আবদার

তারা যদি বলে," আদর কর"-"ম্যাও ম্যাও,ম্যাও"

আমি বুঝি, সাথে নাই ঘর- "ম্যাও-ম্যাও-ম্যাও"।


যদি বল বিড়ালের ভাষায় কাব্য লিখতে, তাও পারি

"ম্যাও ম্যাও,ম্যাও ম্যাও ম্যাও,ম্যাও ম্যাও,ম্যাও ম্যাও,ম্যাও"!

হা,হা বুঝলে নাতো! অসাধারণ কাব্য তুমি বুঝে নাও

"ভয় নেই আমি বিড়াল,সারাদিন সারাক্ষণ ঘুমাই"।









Post a Comment

0 Comments