কবিতা: বন্ধু

বন্ধু

- পারভেজ

 চেতনাহীন দুখে রঙিন গোলাপ ফোটে কপালে,

দুখের বাঁধন ছিঁড়ে বন্ধুর হাতদুটি বাড়ালে;

রহস্যে ডুবে যায় হারিয়ে যায় অজানা রজনী,

অধরা ছোঁয়ায় ছুঁয়ে যায় মায়ার চোখে জড়ালে।


মনে মনে চেয়ে থাকার একা একা আগুন জ্বালি,

নিকট থেকে সুদূরে বন্ধুর ছবির এক ফালি,

ফাগুন আসমানে হৃদয় আর পায়ে কাদা-বালি,

ফানুস উড়ায়ে সিন্ধু ঝঙ্কারে হাতে হাতে দে তালি।


রক্তিম জবা হাতে নিঝুম রাতে কোথায় দাঁড়ালি?

হাজার হাজার তারার মাঝে সে কোথায় হারালে?

নারাজ হৃদয় নয়নজলে ভরে উঠে শীতলে।


মউ মউ গন্ধে মেখে হারিয়ে আমি লাট-লালসা,

হিয়া হিমশিম আর বন্ধু হারিয়ে মন হতাশা,

তুলি নিয়ে ইচ্ছেমতো শুধু শুধু খাতায় আঁকালে।

Post a Comment

0 Comments