কবিতা:কবি ও কবিতা

 কবি ও কবিতা

-পারভেজ

গাঁজা,মদ, নিঃসঙ্গতা

জ্বলন্ত বুকে সিগারেটের ধোঁয়া

অমানুষ তবুও বেঁচে আছি

কবিতাকে নিয়ে বেঁচে আছি।


কখনো মনে হয় সব লন্ডভন্ড করি

কখনো মনে হয় নয়ম সব ভেঙ্গে ফেলি

বোতামহীন শার্টে আমার যাত্রা

শুরু করেছি তোমার সাথে কবিতা।


বকুল গাছ আজ লাল রঙে রাঙা

আর তার গন্ধ বাতাবি লেবুর গাছে

চারিদিকে আজ রক্তপাতের ছায়া

দেখেই ভয় পায় কবিতা!


কখনো কারো ছায়ায় হাসি

কখনো রোদের আলোয় কান্না

তাই কবিতাকে নিয়ে দেখছি

আবেগ ভরা প্রজাপতির উড়ে চলা।


নিঝুম দ্বীপে মানুষ খুঁজছি অন্ধকারে

কখনো ডুব দিয়ে অভিমানের পাতালে

দাঁড়িয়ে দেখছি নক্ষত্রের ঝরানো বেদনা

রূপালী জানালায় চাঁদের আলোয় কবিতা।


দুপুরবেলার হারিয়ে যাওয়া বাতাসে

বিকেলের ভ্রান্ত নদীর গানে

মৃত্যুর ঘোড়ার অদৃশ্য সৌন্দর্যে

এক টুকরো আনমনা ছবি কবিতা।


কখনো নিরব নিস্তব্ধ ঘুমে

কিছু স্বপ্ন, কিছু আশা

বিভিন্ন রঙের ধ্রুব বাসনা

নিয়ে গড়ে উঠেছে কবিতা।


কখনো একলাটি স্বর্গের বাগানে

চুপ করে থাকা বিরামহীন আজব খেলা

ফরিঙের লেজে সুতা বেঁধে উড়ানোর ছেলেবেলা

মনে করে সাহস জোগায় কবিতা।


চায়ের চুমুকে, বৃদ্ধের লাঠিতে

অন্যায়ের প্রতিবাদে,শোষণের বিরুদ্ধে

পথহারা পথিকের দুই নয়নে

প্রিয়া হয়ে এসেছে আজ কবিতা।


লাইটের আলোর দিকে তাকিয়ে

শুনি ঝিঁ ঝিঁ পোকার ডাক

আর সাদা কাগজে হাতটা বাড়িয়ে

খোলা জানালার পাশে বসে ভাবছি কবিতা।


হয়তো এভাবে রাত্রি শেষে

কোন এক সময়ে পাব তোমায় প্রিয়া

আমি বিগ ব্যাং এর মত রহস্যে মোড়ানো হেসে

তোমার হাতটা ধরে যাব কোথাও দূরে

আমি কবি ও তুমি কবিতা!

Post a Comment

0 Comments