কেউ দেখে নাই
-পারভেজ
কেউ তারে দেখে নাই
এমন সাজানো মুখ,রঙতুলিতে আঁকা
গানের সুরে মিষ্টি মিষ্টি কথা
ছোট ছোট ধাপে বড় বড় আনন্দ
মহানন্দ এমন আজি আকাশে
সমস্ত রঙ ভেসে উঠেছে
নূপুরের ছন্দে চুড়ির তালে মনে মনে
জানি না কখন হারিয়েছি আনমনে।
আঁখিতে তার তড়িৎ ঝংকার
আলো আঁধারে তার স্বপ্ন রঙের বাহার
হাওয়ায় হাওয়ায় দুলছে যখন কেশ
ব্যর্থ জীবন হিয়া মাঝৈ দাগ কাটৈ
এমন প্রেমের দেখা মিলেছে, শেষ
বেলায় মেঘ ভেলায় লাল রশ্মি ছোটে
লুকিয়ে লুকিয়ে দেখেছি তারে
আর কেউ দেখে নাই।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊