কবিতা:বিদায়

 বিদায়

-পারভেজ

চোখের পাতা উঠে যখন

চারিদিকে কালো আঁধারের মতন

থেমে যায় আলো আড়ালে

নিজেকে তুমি কান্নায় ভাসালে।


চির সত্য এটা বিদায় বেলায়

তোমার নিস্তব্ধতা আমার মৌনতায়

তবু আর একটিবার চাই আমি দেখতে

মিষ্টি মধুর হাসিখানা তোমার মুখেতে।


ভোরের প্রদীপ আশাহীন আলোয়

হারিয়ে যায় শেষ আশ্রয়

বিদায় বেলায় তোমার দু নয়নে

বিদায় দাও আমায় বিনা সলিলে।


হারিয়ে গেছে স্বপ্ন মত ছিলো

হারিয়েছে তোমার আমার মুহূর্তগুলো

তবু বিদায় বেলায় চাই তোমায় বলতে

পরের জন্মেও আসব তোমায় ভালোবাসতে।


জল জল জল ভরা চোখের চাহনি

তোমার জড়িয়ে যাওয়া মুখের বাণী

ঋণী আমি বিদায় বেলাতে

তোমার হাত রেখে আমার হাতে।


বিদায় বেলায় সত্যি এটা

ভুলে যাব তোমায়, প্রিয় নামটা

দুই ফোঁটা বারি ঝরবে তোমার হাতে

ক্ষমা করে দিও আমায় এই বিদায় বেলাতে।

Post a Comment

0 Comments