কবিতা:ভালবাসি আমি

 ভালবাসি আমি 

- পারভেজ

ভালোবাসি আমি সোনালী দুপুর

ভালোবাসি আমি রূপালী নূপুর

ঝুমুর ঝুমু বারি এলে অন্তরে

ভালোবাসি আমি মেঘলা ডাকরে।


পদ্মফুলে রাঙায়ে আমার হিয়া

ঝলমলে সাজায়ে একা সে নিয়া

আমি আমার তাল পাথার দ্বারে

ডাকছি আমি আঁকছি যারে তারে।


ভালো লাগে হাসি সব গালে নাচে

ভালো লাগে ব্যাথা এক চোখে বাঁচে

উলাট পালাট ঝাপাট রাপাট করে

ভালো লাগে শূণ্য ডুবা নৌকা তীরে।


দুমড়ে মুচড়ে যাওয়ার ছোঁয়া

হাতে এক ফুল মিথ্যে আগি ধোঁয়া

লুকিয়ে থাকি আমি আমার ডরে

লুটিয়ে মাখি ছল প্রাণের তরে।


Post a Comment

0 Comments