কবিতা:তুমি যদি থাকতে

 তুমি যদি থাকতে

-পারভেজ

তুমি যদি থাকতে আজ এই রাতে

গ্রহগুলো ছেড়ে সূর্যের ওপরে

                 নাচতাম

তুমি আমি মিলে সব সুর ভুলে

                  গাইতাম

তুমি আমি মিলে,আমি তুমি মিলে।

তুমি যদি থাকতে পাথরের গাত্রে

             ফুল ফুটে যেত

তুমি যদি থাকতে আকাশের বুকেতে

             রংধনু ভেসে যেত

তুমি যদি থাকতে এই নির্ঘুম রাত্রি

হয়ে যেতাম আমি শেষ টিকিটের যাত্রী।

ভালোবাসায় ভালোবাসি খুব তোমায়

কতদূর তুমি? আর নয় অপেক্ষায়

প্রতীক্ষার রোদ্দুর মেঘের আড়ালে

                লুকিয়ে গেছে

আজি ভিজব দুজনে প্রেমের বরিষণে

                চোখ বুজে

আমি তুমি মিলে, তুমি আমি মিলে।

তুমি যদি থাকতে হয়ে যেতাম পাঙ্খা

তোমায় নিয়ে উড়াল দিতাম হাওয়ায় হাওয়া

তুমি যদি থাকতে অরণ্য ভেদে অজানা

দেখতাম দুজনে দুই পৃথিবী আনমনা

তুমি আমি মিলে,আমি তুমি মিলে।

Post a Comment

0 Comments