নামছাড়া কবিতা
-পারভেজ
বাতাসে ভেজা ভেজা খুশবু
যেন কোন কবির কবিতা হুবহু
খোলা জানালা দিয়ে
ঘ্রাণে মিশে গেছে শ্বাসে
কাছাকাছি রব তবু।
আজি লিখব কোন নাম ছাড়া কবিতা
বিষে জড়ানো মায়ায় হারানো বেদনা
দিল জানে মিল ছিলনা
ছিলনা ,কেন আছিলে তবু
ওগো শহুরে বধূ।
চিনেছি আমি চিনেছি তোমায়
সবটা ছিল ছলনা ঘেরা
পারিনি আমি পারিনি কভু
হৃদয়কে বোঝাতে যা সত্য কথা
পাশাপাশি রব তবু।
আজি লিখব কোন নাম ছাড়া কবিতা
বুকের বাপাশে ধক ধক হৃদয় যন্ত্রণা
জর্জরিত ব্যাথায় সারা গায়ে
বিষ পানে কাপুরুষ নই গো প্রিয়ে
ওগো শহুরে বধূ।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊