কবিতা:গল্পের কথা

 গল্পের কথা

- পারভেজ

আমার দাদি আর তোমার দাদি

আগুনের পাশে বসে;

আমার দাদি বললো তোমার দাদিকে,

"আমি তোর মুখের হাসি দিব পুড়িয়ে"!


তারকা ছাড়ি আতশবাজি আজি

জোনাকি পোকারা ঘাসে ঘাসে,

ছড়িয়ে দিয়েছে রজনীর গন্ধগুলো

তাই এ রাতে তুমি আমার আশেপাশে।


মিষ্টি আমি লাভ মেশিন ঠান্ডায় জমে

তোমার ছোঁয়ায় গরম আমি শরমে;

তুমি থাকতে আবার উজ্জ্বল কিছুতে

আর নয়ন জুড়ায় না যেন এ রাতে।


আমার দাদি আর তোমার দাদি

যেন যায় না এ রাত্রি

হেসে হেসে আমাকে বললো কি না শেষে

"আজি তোর রাতের ঘুম দিব উড়িয়ে"!

Post a Comment

0 Comments