আমি তার নাম জানি শুধু
- পারভেজ
আমি তার নাম জানি শুধু
নামে রিনি ঝিনি ধ্বনি মৃদু
ওই ডাক যেন শুনি বারে বারে
তবু আমি ঠিকানা বিহীন দ্বারে।
আমি তার কাছে জানা নেই
সে যে মোর পাশে জানা নেই
ওই ছায়া যেন মোর আশেপাশে
তবু এ বাঁধনহারা প্রাণ শ্বাসে।
আমি তার কতটুকু চেনা
সেটা আমার জানা ছিল না
ওই চেনা মুখ কত দেখি মনে
তবু মোর দেখা হয় না তার সনে।
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊