কবিতা:আকাশের তারারা ও জমিনে নেমেছে

 আকাশের তারারাও জমিনে নেমেছে

- পারভেজ

আকাশের তারারাও জমিনে নেমেছে

জোনাকি পোকারাও দেখো,আলো উড়ছে

তোমাকে ঘিরে তোমার আশেপাশে মিশে

তোমার ঘ্রাণ-শরাব পিয়ে নেশা কি সে!


তুমি মিললে মিলে যায় নতুন আশা

তুমি মিললে সামলে নিই ভালোবাসা

তোমায় পেলে এই দিলে বাজে কবিতা

তোমায় পেলে সব মিলে, জাহান সারা।


তুমি মিললে মিলে যায় সুন্দর নেশা

তুমি মিললে মিলে যায় নির্ঘুম নিশা

তোমায় পেলে মন রাঙিলে ইচ্ছে ধারা

তোমায় পেলে হিয়া মিলে শিরায় শিরা।


হৃদয় ঘিরে যার ছবি মোড়ানো মানা

অন্তরের মাঝে তোমায় লালন করি

ভালোবাসায় গড়েছি প্রেম ভুরি ভুরি

কখন কেটেছে ঘুড়ি মিলেছে অজানা।


জ্বলে জ্বলে কালা ছাই,হিয়া মিলে পথে

মোর আসমান টুটে তারা মিলে সাথে

কখন ধরে হাত গেছে রাত অজানা।

Post a Comment

0 Comments