কবিতা:অতিশয় ক্ষুদ্র

 অতিশয় ক্ষুদ্র

-পারভেজ

আমি আজ ক্ষুদ্র, অতিশয় ক্ষুদ্র

ভীতিহীন আমি করি মনে মনে ভয়,

কর্ণ ভেদে আসে মস্তকে মরো মরো

আজি আমি ক্ষুদ্র, ক্ষুদ্র অতিশয়।


বড় বলে বলীয়ান ছিলাম একদা

গত হয়েছে যা তা আর না কই,

সব সংশয়ে আলো,আমার গাত্রে ছায়া

আজি আমি ক্ষুদ্র, ক্ষুদ্র অতিশয়।


ধোঁয়াময় হৃদয় আজ সত্য খোঁজে

সত্যের চেয়ে সত্য আছে নিশ্চয়,

সর্বস্তর ছিঁড়ে-টেনে আনব সত্যটারে

সবাই জানুক বড় সত্যের হয়েছে উদয়।


ধীর পায়ে মৃত্যু আসে বুকের কাছে

পেয়েছে আত্মা মরণদূতের হাতে ঠাঁই

পাপের চেয়ে পূণ্য করেছি বেশি

আশা জাগে, পুরস্কার যেন বড় পাই!

Post a Comment

0 Comments