শুয়ে শুয়ে
- পারভেজ
শুয়ে ,শুয়ে থেকে মনে পড়ে
হঠাৎ তোমার কথা
নয়ন বুজে তোমার কথা
ভাবতেই তুমি আর নেই
নেত্রপল্লব তুলে তাকালে
তোমায় দেখতে পাই
কিন্তু মন তো আর মানে না
সত্যিই তুমি নাকি কল্পনা
তাইতো তোমায় ছুঁতে চাই
ছুঁতে গেলে তুমি আর নেই
খোলা জানালা উড়ছে পর্দা
মেঘলা নভো ঝরবে ধারা
ঝু ঝুম ঝুম বৃষ্টি নামলে
আচমকা এলে তুমি
কদম হাতে বৃষ্টির মাঝে
আমায় নিয়ে গাইলে তুমি
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊