কাঠবিড়ালী দর্শন
- পারভেজ
কলেজের সায়েন্সের ক্লাস
ভালো লাগে না মন বসে না
জানালা দিয়ে তাকালে দেখি
বৃক্ষ শাখায় কাঠবিড়ালী।
কাঠবিড়ালী দর্শন
হঠাৎ ছিন্ন হয় স্যারের ডাকে
পড়া ধরলে পারিনা
পরে আর তারে খুঁজেই পাই না।
একটা মেয়ে তাকিয়ে ছিল
জানালায় পলকবিহীন
শরম ঠেলে বুঝতে পারি
কাঠবিড়ালী দর্শন।
ছুটির ঘন্টা শুনলে
ছুটে যায় ও গাছতলায়
সঙ্গীহীন ও কাঠবিড়ালী
বন্ধু কি হবে আমার?
0 Comments
Thank you for commenting! Your feedback means a lot. 😊