কবিতা:হিয়া আমার হারিয়ে গেছে

 হিয়া আমার হারিয়ে গেছে

- পারভেজ

হিয়া আমার হারিয়ে গেছে

কোন কাননে আঁধার মুছে?

বারে বারে ডাকিয়া ডাকিয়া

কেন আসে না রজনী নিয়া?


গোধূলি বেলা ভেলা ভাসায়ে

কোন দিকে সে উল্লাস যায়ে?

পাথারে সাঁতার কেটে হাসে

কোন সমুদ্রে সে মুক্ত ভাসে?


খোয়ে গেছে আমার এ হিয়া

কোন জগতের ছায়া বেচে?

নির্ঘুম রাতের পূর্ণ আঁচে

তবু আসে না কেন নাচিয়া?

Post a Comment

0 Comments